অধিকার নিয়ে পাশে
এসো,
অধিকারে পাশে বসো।
প্রার্থনায় আজ বিবেকের দেবী,
আজ অনুভূতির রিক্ত প্রান্তরে
নির্মল প্রশান্তির শান্ত-সুবাতাস।
দেখো,
বিভেদের দাগ মুছে দেখো।
সাধকের রক্তে আজ স্বপ্নের রঙ,
আজ পৃথিবীর বিপন্ন সংসারে
কাংখিত সুখ-সারথির আবির্ভাব।
শোনো,
সুবিধার ধারা ভেঙে শোনো।
দুঃখের খেরোখাতা আজ জীর্ণ
আজ জগতের ঘরে-প্রাণে-প্রান্তরে
বয়ে যায় প্রেম-স্নেহ-মায়া।
অধিকার নিয়ে পাশে থাকো…
Photo: Arijit B. (AI based)