স্বর্গ দ্বারে অনাহূত ২
প্রকৃতি পুজারী পথিক আমি
এসেছিলেম প্রেমের কারন,
জলনেই পাপী দু’চোখে আমার
ভেজাতে প্রাণ যীশুর চরণ।
কি দামে কিনি আমি স্বর্গের সুখ
সত্যের ধ্বজাধারী চির দুর্মুখ,
মৃত্যুও করেনা কৃপা করেনা সে মৃত
বসে একা স্বর্গ দ্বারে আমি অনাহূত।।
আত্মার অন্তিম বিদায় অভাবে
থমকে শেষ যাত্রা আমার,
মুক্তি মেলেনা মায়ার মোহে
বিচ্ছেদ বিষলোভে করি হাহাকার… 😥
দাও কিছু ব্যাথা আর অল্প একটু জল
থেমে যাক কথকতা – ভূল কোলাহল,
বাঁধা পড়ে আছে মন ছেড়ে দাও প্রিয়া
ঘৃণানলে ছুঁড়ে মোর অস্পৃশ্য ছায়া… 😥
Photo: Marina Shatskih