বিকশিব প্রীতিডোর
আসি আসি করে যদি নাই আসে
– পার্থিব ক্ষীণ সুখ,
আর অপরুপ ঐ চিবুকেতে জমে
– অভিমানি বিদ্রুপ,
তোমা পানে প্রেম অন্তরে পুরে
– ছুটে অদ্ভুত
মুখপোড়া হয়ে মধুকর মতো
– সঞ্চিব সব দুখ।
সেই অভিসারে ভাসাবোই বিধু
– কৌমুদী স্রোতে,
অম্বরে তব বিকশিব প্রীতিডোর
– দিবা-নিশা-প্রাতে।
Photo: Arijit B. (AI based)