চাই ভালোবাসা
তেমন ভালো তুমি বেসোনা আমায়
বেসেছে যেমন ডসন জ্যাক।
শূন্য রোজেকে করে বঞ্চিত
কেনে অ্যাটলান্টিক বিকিয়ে শরীর এক।
বাকিটা সময় রোজকে পুড়িয়েছে অভিশাপ,
পায়নি জল নেভাতে সে হায় জ্বালাময় সন্তাপ।
বাঁচবো একসাথে মরলেও দু’জনে
আবেগে বেগবান অবিচল পরাণে।
নবী ছিলে আইয়ুব বিবি তার রহিমা
সেই প্রেমে বিকশিত ঈশ্বর মহিমা,
আর এক রজকিনী সাথে দাস চন্ডী
করেনি কি ভেদ তারা সমাজের গণ্ডী?
সুস্বাদু সন্দেহ, সুন্দর সেই স্বাদ!!!
তার বিষ বহ্নি আনে প্রেমে অবসাদ।
চাই ভালোবাসা, নেই যেথা বিভাজন,
বিশ্বাস বন্ধনে বাঁধা রয় দু’টি মন।
Photo: Ashley Schulze