সের দরে সুখ
মানুষের বেশে – লাভ উদ্দেশে,
সাত টাকা সেরে – বেঁচিবার আশে,
কাঙালের কাঁধে – লয়ে চেতনারে,
চলি সেই হাটে – চাপা উল্লাসে।
গিয়ে পৌঁছে – সুখীদের দেশে,
দেখি দুঃখের – দেন দরবারে,
চড়াদাম হাঁকে – মেকি মহাজনে;
জাগে লোভ মনে – মোহ সজ্ঞানে,
বোধ বিনিময় – সৎ কারবারে,
কিনি প্রেমিকার – সুখ সের দরে।
অমানিশা নিচে – পার্থিব পরে,
অন্ধের গাঢ় – বোবা কোঠরে,
জ্বালি জোনাকি – লাশকাটা ঘরে,
২ ফোঁটা মায়া – লোনাজলে ভেসে।
Photo: EKATERINA BOLOVTSOVA