কঙ্কালে অনুরণন
কখনো কবিতারা হয়ে ওঠে কাব্য,
কখনোবা কবির রক্তশূন্য হৃদপিণ্ডে
ঘর বাঁধে ঘুণপোকা;
তবু তার
পাঁজরের শুষ্ক কঙ্কালে অনুরণন তোলে
তোর মিথ্যে হাতকড়া, শঙ্খ-কাঁকন।
যখন প্রকৃতি
কবির বুকে-পিঠে কপালে বা হাড়ে,
ঠুকে দেয় অন্ধ প্রেমের অদৃশ্য পেরেক;
তখন (তোর)
মিথ্যে অভিমান, মরচে ধরা শূন্য সাড়াশি,
কবি-নিঃশ্বাসে – বিশ্বাস-বেদী-প্রস্তরে,
বড়জোর চুমু দেয় আঘাতের ছলে,
ফিরে যায় অসহায় নিস্ফল হেসে!
Sculpture: Daniel Jonathan Popper