মনেপড়ে খুব
রাঙা কৃষ্ণচুড়ার হঠাৎ ফুলেল চঞ্চলে
কিংবা সদ্য ঝরা সান্ধ্য বকুল সুবাসে,
ফুল হাতে পথশিশুর কোমল আকুতি
অথবা বৃষ্টির ছোট ছোট সজাগ স্পর্শে,
মনেপড়ে বাবু খুব মনেপড়ে…!
কবিতার রেখা আর প্রিয় গানের সুরে
ছুটির দিনে প্রার্থনায় মন্ডপ সমতলে,
পার্কের ঐ পাশে ব্যস্ত রাস্তার ধারে
আর টুংটাং রিক্সায় নাগরিক ভিড়ে,
মনেপড়ে সোনা খুব খুব মনেপড়ে…!!
ভেজা টিস্যুর নরমে আর হাতপাখার বাতাসে
অধিকারের নখের আঁচড় ক্ষণিক অনুযোগে,
বায়না মেশানো শিশুতোষ অভিমান আবদারে
আর অহেতুক ভুল বোঝার অবুঝ সংকটে,
প্রতি নিঃশ্বাসে মনেপড়ে লক্ষীসোনা
ছোট্ট বাবুটা তোমায় মনেপড়ে, খুব বেশী মনেপড়ে…!!! 😢
Photo: Jacob Rank