সত্য পরম্পরা
(যদিও) মানুষ আমি
ঈশ্বর-সম বিশ্বাস ধরি বুকে,
(তবু) সন্মুখে তব ক্ষুদ্র হয়েছি,
তিয়াশে করুণা পানে।
চুমিতে যুগল অতুল চরণ
মেনেছি তোমারে দেবী,
ভেঙেচুরে দেখো চূর্ণ হয়েছি,
আপন বলয় ভেদী।
ফেরারী ভিখারি শূন্য নয়নে
শ্মশান ভষ্ম মেখে,
আমার শ্যামার হৃদয় জুড়াতে
পাঁজর পেতেছি সুখে।
ধুলোর মলিন-কোমল আদরে
আমরা রচিব ত্রিধা,
(হবো) প্রকৃতি মাঝে বিলীন দু’জনে
...সত্য পরম্পরা।
Photo: Arijit B. (AI based)