যে পথ বৃত্তাকার
আমি দাঁড়িয়ে সে পথে
যে পথ বৃত্তাকার, অমীমাংসিত জাগতিক মোহে।
আমাদের সুখ বাঁধা থাক সুরেলা মুয়াজ্জিন ঠোঁটে,
নিয়মিত ভালোবেসো তুমি নির্ভূল সময়ের ছকে।।
তোমার নিঃসঙ্গ মন মরচুয়ারি ঘরে, বিক্ষত –
ডোমেদের ছুরি-কাঁচি নিডলের নিয়মিত অনাদরে।
ঐ বিচ্যুত বোবা হৃদয়ের দম –
বিকারের দাগ গোনে, ডুবে কষ্টের রাসায়নিক রসে।
সেই হৃদয়ের ঋণ শোধে, যাই প্রকৃতির মন্দিরে-
আমি দু’সাগর নুন অগ্রিম বেচি,
এক পাঁজর আলোকিত ঘর অধিকার আশে! ❤
Photo: fotografierende