অলক্ষ্যে অপেক্ষা
অনাদির শুরু থেকে অন্তিম স্পন্দন,
শুধু প্রতীক্ষা তোমার কি নিশি কি জাগরণ।
বিজয়ের মোহ নয়, নয় লোভী অনুক্ষণ,
অন্তর অনাথে তুমি, আমি অতি সাধারণ।
ছুঁড়ে ফেলে দূরসীমে দাও যত ব্যাথা,
আঘাতেরা ফুল হয়ে গাঁথে প্রেম মালা।
বারেবার ফিরে আসে বুকে নিয়ে আলো,
মৃতেরে দন্ড, কে দেয় কেমনে বলো?
ভেবোনা নিজেরে কভু মন্দের মন,
তব হৃদে রাখা মোর সুন্দর পণ।
অপরাধী নও তুমি, তুমি মোর প্রিয়া,
অলক্ষ্যে অপেক্ষা শুধু সময়ের খেয়া।
Photo: Trym Nilsen