দুঃখ কষ্ট ক্লান্তি
কেন তোকে চাই এতটা?
কারণ আমি যে বোকা..!🙁
সকল সমেত সরল শেষে
পেয়েছি নিজেকে একা!!! 😢
নিজেরে আমি চিনতে পারিনি
সারাটা জীবন খুঁজে!!!
বিচার মোরে করেছিলি তুই
(প্রথম) দু’মিনিট কথা বলে?!🤣
বুঝতে নিজেরে অশ্রু অঝরে
ভিক্ষে চেয়েছি ব্যাথা; 💗
ভয় তোর হায় তুচ্ছ অতীত
পঁচা সামাজের ঘা।😄
চর্ম চিহ্নে হয় বিপন্ন
তোর বিশ্বাস ভালোবাসা,😲
পশুর নখরে হিংস্র আঁচড়?
তুচ্ছ অতীত যা।😄
চোখের তারায় প্রদীপ জ্বেলে
টুটাবো ভস্ম ঘোর,😎
দুঃখ কষ্ট ক্লান্তি কাটিয়ে
এনে দেবো তোকে ভোর।🥰
ঈর্ষা করবে ঈশ্বর নিজে
ভালোবাসা সুখে মোর,😏
সত্য প্রকৃতি ভাগ করে নেবো
অর্ধেক হবে তোর…💗💗
Photo: John Hernandez