অভিশাপে না থেকে রও
আত্মাহুতির হোমানলে জ্বলে আরাধ্য আয়োজন
আপন অনল সৌরভ মেখে বিশুদ্ধ হবার পণ,
মম অশ্রু সঘন শুন্য বিকেলে সন্ত্রাসী রবি ঢলে
তবু অভিশাপে না থেকে রও অনন্ত আশীর্বাদে।
পরবর্তী প্রত্যুষে ঠিক জন্মাব আমি ভোর, 😎
প্রথম প্রনামে চুমু খাব দেবী অতুল চরণে তোর!
Photo: Hunters Race