অশেষ নিশিতে পাড়ি
রাত্রিকাল দীর্ঘ, শান্ত, শাশ্বত সুন্দর। সে অনন্ত অবস্থানে অতর্কিত ছেদ পড়ে অকস্মাৎ কুহকে। জ্বলন্ত নক্ষত্রের অস্থির আভা নিরন্তর সাধনায় হানা দেয় সর্বহারা অনাথের মতো।
আমি পুরুষ, অব্যয় আশুতোষ, চঞ্চল হই ক্ষণিক ক্লান্তির আশে। অস্তিত্ব আমার আলোকিত হয় স্বর্ণচ্ছটা উষ্ণ পরশে। শস্যবীজের বিস্ফোরণে বিদীর্ণ হয় নীরবতা, বিদ্রোহী সংগ্রামে জেগে ওঠে সুপ্ত প্রাণ, আমার শীল-শীতল নীরব কানে অনুরণে আবেগী জীবনের গান। প্রবল জোয়ারে আমার উচ্ছ্বাস জেগে ওঠে ভাটির টানে হারানোর নিয়তি পানে। উন্মত্ত উত্তেজনায় রোমাঞ্চময় মুহুর্ত পুড়ে ছাই হয়, অবশেষ স্মৃতি ভাসে শ্যুনের শেষে।
কালবেলা নিষ্ফলা হাভাতের হাড়ি,
রাহুগ্রাসে টেনে ধরে শ্মশানের নাড়ি।
Photo: Arijit B. (AI generated)