সমতল ঢেউ
ব্যোম ছোয়া ছাদ, পাশে গিরি খাদ
শুনি কোলাহল, কর্মের ফল
হৃদয়ের টান, অনুরূপ ম্লান
ভালোবাসা হাসি, নোনা জলরাশি
নিষ্কাম ধরাতল সন্যাস সুখ,
কালক্ষণ হুতাশন শূন্য বুক।
মধুলোভে মন্দিরে লাখোকোটি অলি,
ঈশ্বর লাভে দেয় ঈশ্বর বলি!!!
নিষ্ফলা মাঠে আর রুক্ষ ঘাটে,
শুষ্ক মরুতাপ ঠোঁট খানি চাটে।
মেনে নিয়ে কালো, পেতে হয় আলো
তবু পারিনা, লোভ ছাড়ে না।
যত চাই শোধ, তত জমে ক্রোধ
অন্ধকার পাঁজরে ধুলোজমা বোধ!
স্বার্থের নাগপাশে বন্দিনী সেও,
সমতল ঢেউ কভু দেখেছো কি কেউ???
Photo: Tobias van Schneider