স্বর্গ দ্বারে অনাহূত
পথহারা পলাশের আগুন হাতে
এসেছি এক আগন্তুক অনাহূত,
পরনে দেখো কত রঙ আছে যত,
কুড়িয়েছি আমি প্রকৃতি দিয়েছে তত।
ছিলো নিজে কিছু অহম লজ্জ্বা ভয়
হারিয়ে নিঃস্ব যা অন্যে দেবার নয়।
দেয়নি পাহারা পথ নিজের পরিধি
পেরিয়ে সীমানা তাই এ স্বর্গ অবধি।
নির্বাক ফেরাবে কোথায় তুমিতো বিশাল
দ্বারে বসে রবো একা অনন্তকাল…
Photo: Dardan