আমার মাংসে রক্তে
আমার মাংসে রক্তে হাড়ে মজ্জায়, চেতনার
বিক্ষুব্ধ ঝঞ্জায়, শিশুতোষ বিপ্লবের হামাগুড়ি;
তোর পিপাসা পেয়ালার উত্তাল ঢেউয়ে নাচে
পরাহত ঈশ্বর জীবনের নগ্ন নির্যাস 💰🚗🏠
আমি খেলি প্রকৃতির নিয়মের সাথে, প্রতীক্ষায়।
চেয়ে দেখি দূরে, রঙিন হাসির উজ্জ্বল ফুলঝুরি;
অস্তিত্বে ফুরিয়ে যাওয়া আতশবাজির ডাক তো
আসবেই, সঠিক সময়ের ব্যবধানে। তোমাদের
যারা ব্যাসদেবে ব্যাবচ্ছেদ করো, দ্রৌপদি বাসর
ফুলে, আমি অচেনা রয়ে যেতে চাই সেই চোখে।
একদিন পরিপূর্ণ স্বচ্ছ হবো বায়বীয় আয়তনে; আর
পড়বেনা ছায়া, মিথ্যে মায়ার বন্ধ দেয়ালের কোলে।
হয়তো দলছুট ১ কবুতর তোর জানালায় বসে,
কিছুটা ক্লান্তি রেখে আবার উড়ে যাবে। তখন,
শীতল আমায় নিবিতো তুলে? বুকের উষ্ণ আলিঙ্গনে?

Photo: Matheus Potsclam Barro