মনে নেই ঠিক কখন
হারিয়েছি সেই কবে… ঠিক মনে নেই,
ঐ চোখের মায়ায় আর হৃদয়ের ছন্দে;
মনে নেই – একেবারেই মনে নেই।।
শুধু মনে পড়ে
সেই হাসির রেখায় ছিলো অসীম মমতা,
আর কিছুটা নেশাধরা গভীর ঘ্রাণ;
দুঃসময়ের শৃঙ্খলহীন শতকেও
বিবাগী পথিক গৃহাকর্ষণে স্থির হয়;
প্রেমসুধায় ডোবে মোহাচ্ছন্ন জন্ত্র মানবের মত।।
মনে নেই, আসলেই মনে নেই।
ঠিক কোন মূহূর্তে ভালোবাসায় বাঁচতে শিখে গেছি,
ভূলে গেছি শেষ শূন্যের ভয়!
Photo: Aron Visuals