স্নিগ্ধ কাঠগোলাপ
শতবার শুনেছি শেষের কবিতা রবি ঠাকুরের বিদায়
তারচেয়ে কঠোর করুন কারণ তোমার নিঃস্ব সময়,
কালের যাত্রার ধ্বনি শুনি বারেবার, প্রাণ হয় নির্ভয়।
অভিশাপ লিখে দুখুমিয়া কাজী কবেই গিয়েছে মরে
হায় প্রিয়া তুমি নীল হয়ে যাবে, সে’ কৃষ্ণ শাপের বিষে,
পাশেতে তোমার রইবোনা আর, বুঝবে সেদিন বুঝবে।
তেত্রিশ বছরেও সুনীলকে দেয়া কথা রাখেনি কেউ
সামাজিক শান্ত শেকল ভাঙ্গায় ব্যার্থ বরুনা নিজেও,
পুঁজিবাদী পাষাণে বলি ১০৮টার প্রতিটা নীল পদ্ম।
কবিতা চরণ কবির মরণ, নয়তো পাগল প্রলাপ
স্বপ্রভ তার অনুভভ যেন – স্নিগ্ধ কাঠগোলাপ…
Photo: TN NGUYEN