আমায় ডাকিছে তারা
অশ্বথ ছায় বসিয়া সেথায় দিয়েছিলে তুমি কথা
জানিনাতো মোর কোন অপরাধে ভুলিয়াছো কথকতা,
ক্ষণিকের সেই চন্দ্রবিলাস রাখিবো কোথায় ধরি
স্মৃতি মন্থন করিয়া তো হায় আজো শতবার মরি।
অসময়ে তায় কাউরে পারিনি বলিতে হৃদয় ব্যাথা
ভূল বোঝে তারা করে উপহাস আমারি স্বপ্ন আশা,
বারে বার আমি খুঁজিয়া ফিরেছি প্রেমময় সুখ ধারা
অবশেষে মোরে আপন করিলো দূর নীলিমার তারা।
কাঁদেনা পুরুষ কাঁদেনা তো বীর কাঁদে অন্তর মায়া
শেষ সময়ের আলিঙ্গনে আধারে মিলিলো ছায়া!!!
শুনি আলোকবর্ষ ঘুচিয়ে বিভেদ আমায় ডাকিছে তারা।।
Photo: TN NGUYEN