অশ্রু নিবিড় পারাবার
বেশীরভাগ মানুষ যে নিয়মিত ভুলে অভ্যস্ত,
সে ভুল সমাজে ‘ভুল’ হিসেবেই গণ্য হয়না।
আসলে সভ্যতার বিকাশটা খুব ধীর প্রক্রিয়া,
অনেক বেশী ঘাত-প্রতিঘাত, ক্ষয়-ক্ষতি আর
ত্যাগ-তিতিক্ষার মুল্যেই এই উন্নয়ন আসে।
ওহ ভালোকথা, আপনি এখন ব্যস্ত ননতো,
অথবা চিন্তিত? স্ত্রী-সুখ, সন্তান-শিক্ষা কিংবা
নিজের ভবিতব্য বৃদ্ধ ভবিষ্যৎ নিয়ে! Okay,
হাতে বেকার সময় থাকলে এগোনো যায়,
নইলে নয়। মুক্ত অবসর ছাড়া অন্তর শান্ত
হয়না, তাই বুঝতেই পারছেন আত্মোপ্লব্ধিটা
ধীর-স্থীর শিরায় হয়, ছুটোছুটি-প্রাণ কাঙ্গাল-
হৃদয়ের তীব্র ধমনী স্রোতে তা ধরা যায়না।
আমরা কি মনে করি? শিল্পী জনক-জননী
সে সৃষ্টিশীল, নতুনের জন্ম দেয়, তাইতো?
কিন্তু আসলে কি তাই?? শিল্পীতো মোটেই
শিল্পকর্মের স্রষ্টা নয়। সে শুধু আবিষ্কারক;
চিনিয়ে দেয়, ভিন্ন দৃষ্টিতে দেখতে শেখায়।
একমাত্র প্রকৃতিই উর্বর – তাতেই নতুনত্ব,
শিল্পী শুধু সেই আধারের কিছু উপকরণ
হয় মিশ্রণ থেকে আলাদা করে দেখান,
কিংবা একাধিক উপাদানের ১টা সমন্বয়
ভিন্ন কোন মাধ্যমে উপস্থাপন করেন।
Photo: Trollinho