ঈশ্বর খুঁজি আমি
আমি ঈশ্বর ভুলে যাই –
প্রায়শঃ ভুলে যাই গামছা-তোয়ালে নিতে,
যখন স্নানঘরে ঢুকি।
ঈশ্বর মিস করি আমি, এধার-ওধার খুঁজি…
আমার মদের গ্লাসে যখন,
প্রয়োজন কিছু বরফকুঁচি।
তোমারই মতো মানুষ আমি –
আমারো লোভ হয় উষ্ণ-আলিঙ্গনে,
প্রসাদের স্বাদসহ ধূপধুনো-মনপ্রাণ-ঘ্রাণে।
ঈশ্বর খুঁজি আমি অবৈধ ভাবনায়!
রবি বা রবীন্দ্রনাথ –
উভয়ের যন্ত্রণা আমায়ও ছুঁয়ে যায় মাঝে-সাঝে,
মৃত্যুর অপরূপ রূপে জাগে গভীর আকর্ষণ ভাব।
ক্ষমা করো আমায়,
আমি অবৈধ প্রতিজ্ঞার পেটচিরে প্রসবি কবিপাপ।
শুঁকে দেখ দেবী, আমি পাপাচারী
ভেকধারী লোভীকবি,
তবু অনুভূতি ভাবনায় যদি লেগে থাকে,
ভুলভাল-ছিটেফোঁটা ঈশ্বর ভাব!
Photo: Arijit B.