মহাকালের মতো
আমি মহাকালের মতো তোমায় ভালোবাসি
তোমার জন্য স্বীকার করি অপার স্বাধীনতা।
মানুষ আমি ঈশ্বরের মতো উদার হই
ভালো-মন্দ নির্বিশেষে মসৃণ রাখি তোমার চতুর্পথ।
আমি সচেতন, আমি জানি
সিদ্ধান্ত চাপানো অবিভাবকত্ব প্রার্থনা
কোনো প্রেম নয়, তা প্রহেলিকা-প্রহসন।
আমাদের কামনার শরীরে সংগোপনে বাড়ে
অনিবার্য বার্ধক্যের সংশয়ী শোক,
তোমার বিষয়ী বাসনায় হাবুডুবু মরে
আমার মহাদেব – অন্তর আশুতোষ।
Photo: Arijit B. (AI based)