পরিত্যাক্ত পরিনতি
Love-এ লালা ঝরে
লোভাতুর আনমন,
খুঁজে ফেরে খাজনা
বিনিময় চায় ধন!
মূলধন ওড়ে সব
ভাসে বিষ বাতাসে,
মৃত্যুর আবাহন
কড়া নাড়ে সকাশে।
চুক্তির খেরো খাতা
লেখা ছিলো ছাইপাশ,
খেয়েছে তা উইপোকা
দিন যায়, যায় মাস।
পবিত্র প্রেম পূজো
হয়নি তো পন্ড,
পালিয়েছো সাথে নিয়ে
মোর কাটা মুণ্ড।
লালসার লাল সুতো
বাঁধা ছিলো হাতে ঐ,
চেয়ে দেখো দেব আমি
বসে একা তোমাতেই।
পরিত্যাক্ত পরিনতি
পথে কেন ছুটছো?
নিশ্চল কারাগারে
করজোড় রিক্ত।
Photo: neosiam