অনুভূতি Untitled
প্রথম পেন্সিলে ভেঙ্গে যাওয়া শীষের আক্ষেপ
আর, কবিতার অন্তমিলে ছন্দপতনের বিষণ্ণতা…!
প্রায় ভূলে যাওয়া গানের এক চিলতে সুরেলা টান
আহ্, উৎসব আয়োজনে জবাই অবলার কেনা প্রাণ।
ছুঁয়ে যাওয়া হিমেল হাওয়ায় রোমকুপে শিহরণ
কিংবা, হঠাৎ ভাঙ্গা ঘুমের এক ভয়াল দুঃস্বপন।
বুড়ো জন্মদিনে কেক হাতে বন্ধু স্বজনের হাসিমুখ
অথবা, নিজ হাতে প্রিয় অবিভাবকের শেষ বিদায়।
ভূল সময়ে ভালোলাগা কিশোরীতে নির্মোহ মায়া
আবার, নিকষ আধারে খোঁজা নিজেই নিজের ছায়া।
ক্যাপাচিনো মগে লিপস্টিকের উজ্জ্বল প্রমান
আর, ঠোঁটে লেগে থাকা ছিটেফোঁটা অধিকার।
রাঙা সন্ধ্যায় একমাত্র চুম্বনের অফুরান আবেশ
এসব, সব আমার পরম প্রাপ্তি; অনুভূতি Untitled
Photo: Pixabay