অন্তর অবিনশ্বর
ঋতু রঙ বদলায়
নদী ভাঙে ঘর,
সৎ প্রাণ প্রকৃতি
অন্তর অবিনশ্বর।
কি নিখুঁত সংলাপ
মোক্ষম অভিনয়,
হারিয়ে ভাষা চোখ
ঢাকে হৃদয়ের ক্ষয়।
দক্ষিণা দান লয়ে
মন দাগে চোর,
কারাহত কৃষ্ণ
কষাঘাতে তোর;
কুহকের কান্নায়
নিশী ডাকে ভোর।
নিশ্চিত ফিরে আসা
কেন তবে দেরি,
তৃষ্ণায় তারা গোনে
কড়িকাঠে দড়ি।
Photo: Acharaporn Kamornboonyarush