অন্ধ করে দাও
নির্লোভ স্বপ্ন যদি বাস্তবের রাহুগ্রাসে লুপ্ত প্রায়,
আমায় নির্লিপ্ত করো প্রভু, বিষাদের হোক জয়।
তাজা রঙে রাঙিয়োনা তুমি পাণ্ডুর অসময়,
মৃন্ময় মোরে দিওনা আর যেন মধুস্বপ্নের ভয়।
আলোক ছটায় চঞ্চল কোরোনা গৌতম ভীরু ধ্যান,
অপেক্ষায় ধৈর্য্য দাও প্রভু, চাই শীতল শান্ত জ্ঞান।
অন্ধ করে দাও আজ তুমি, মুক্ত করো এ প্রাণ।
Photo: Andrew Martin