অব্যয় আশুতোষ
চির অব্যয় আশুতোষ কেন হিম হিমালয় চূড়ে?
কেন পোশাকে ভিখিরির বেশ দেবাদিদেবের ছলে?
চন্ডাল সে কেমনে হয়েছে পরমেশ্বর পতি?
শ্মশানচারীর অধিকারে কেন গৌরী পার্বতী?
প্রলয় নৃত্যে কেন মেতেছিলো শান্ত শিব শম্ভু?
প্রেম-প্রলয় দু’পিঠে লয়ে একতালে বাজে ডমরু!
এক, কুমারী গর্ভে ঈশ্বর বাণী কামনা করেছে কেবা?
মাথায় নিয়ে ঘাসের মুকুট কি রূপে হয়েছে রাজা?
হায়, সহ্য করেছে মৃত্যু বেদনা ঝরিয়ে অশ্রু শুধু… :'(
প্রাণ চলে যায় তবু অভিশম্পাত করেনিতো মোর প্রভু।
সমঅধিকার – নিরাপত্তার রূপরেখা দিলো কে?
আমানত হাতে সৎ বিশ্বাসে আলামিন ছিলো যে ❤
মনিব-শ্রমিক এক করে দেয়া ভাষণ শুনেছো তুমি?
সেই বিদায় স্বরের স্পন্দন ধরে অন্তরে তোমা খুঁজি!
Photo: K. Mitch Hodge