অভিমান নিয়ে পাড়ি
হয়তো-
অভিমান নিয়ে পাড়ি দেয়া যায়
দেশ-মহাদেশ সাগর পাহাড় মরু,
নয়তো নির্ঘুম প্রহরী হওয়া যায়
চাঁদোয়া-ভাসা মেঘমালা গুনে শুধু।
যায়না-
নিজের নির্লজ্জ্ব মায়ার বাঁধন ছেঁড়া।
ছোটাছুটি বৃথা – ফিরে ফিরে আসা,
মৃত্যুর মাঝে জীবনের লোভে
প্রেমিকার প্রাণ খোঁজা।
হয়তো-
কখনো নিজেরে তুলনায় যায় নেয়া
তার দেখা যাবতীয় সফলের সাথে,
পরাহতে বড়জোর সান্তনা পেতে
অক্ষম নতজানু নিজ করজোড়ে।
হয়না-
তার তুলোনা, যার উপাসনা করে চেতনা।
যেমনই আছে যে – তেমনই ঠিক সে,
তুলনায় মরে মায়া – পোড়ে প্রেম,
ভেসে যায় ভালবাসা কিঞ্চিৎ কুহকে।
Photo: Arijit B.