অর্ঘ্য অধিকার
মসৃণ বেদী – বক্ষ পাষাণ
অঞ্জলিফুল – চাষে কুরবান,
পিপাসিত নয় – প্রস্তর প্রাণ
পানিপান করেনা – সে নির্বাণ;
ইন্দ্র বজ্র – আঘাতের বাণ
ইস্রাফিল শিঙায় – প্রলয় আহ্বান।
অবশেষ কষ্টে – নিদারুন করুণা
চৌচির মর্মরে – হাসে মহিমা;
ওষধি প্রেম তার – এক ঠিকানা
অকাল বোধনে জাগে, ত্রি – নয়না।
খুশি ধরে না – ছাপে দুই কুল
বহূ যুগ পরে – এলো পূজা ফুল,
দেখে নিরুপায় – রঙ নেই তায়
রঙিন কুসুম – দেবী তার চায়,
ব্যাথা রঙে সে – পুষ্প রাঙায়
ক্ষণিক জীবন – তিথি যায় যায়।
পড়িমরি ছোঁটে লোভী – মন্ডপ দ্বার
পার হয় লগ্ন – ঘনিয়ে আঁধার;
সারাদিন হয় কতো, শ’তো কারবার,
অনাহূত প্রেমিকের ব্যার্থতা সার।
বেলাশেষে নিঃস্ব – দেবী নিরুপায়
তার অর্ঘ্য অধিকার – ধুলোয় লুটায়!
Photo: Ben White