আবেগের গতি
বেগবান আবেগের গতিপথে
আসে যত অস্পৃশ্য অপচ্ছায়া;
পান করি আমি সেই অদ্ভুত
ভুতেদের প্রাণ, রন্ধ্রে ছুটে চলে
বিদ্যুৎ বান, নিঃশ্বাস তাপে পোড়ে
চেতনার ঘুম।
মন্থর ছন্দে জন্মে সে ম্যাচুরিটি,
বেড়ে ওঠে নিস্প্রান নখ আর
চুলেদের সাথে। সামাজিক শঙ্কায়,
কতিপয় অক্ষয় যৌবন ভেসে যায়
মঞ্চের আড়ালে।
ক্ষণিকের জাদুকর মৌসুমি মধুকর!
ওরা ভাবে শেষ, আবেগের লেশ!!!;
আহ্, ঝরেপড়া গাঁদাফুল বুকে ধরে
ভালোবাসা, আমাদের প্রেম নিয়ে
শতপ্রাণ হয়ে ফিরে আসে একই
সুরে; আগুন রাঙা উজ্জ্বল হাসি
ঠোঁটে গালে আর চোখে মেখে…
Photo: lalesh aldarwish