ঋণ শোধ
জন্মান্তরে প্রকৃতি আমার জ্যেষ্ঠ হয়েছে প্রৌড়ের অক্ষমতায়,
যদিও অগ্রহায়ণের পথ চেয়ে একা বসে আছি নীলাকাশ ছায়ে
দেবী-আগমনী গাইলে ওরা টুঁটি চেপে ধরে সৌখিন সাঁড়াশি হাতে
লবণাক্ত জলোচ্ছাসে ব্যার্থ চোখ দুটো ভেসে যায় দূর অজানায়।
মরচে ধরা স্বপ্ন গুলো ঘষে-মেজে চক্চকে করতে গিয়ে
খুঁজে ফিরেছি কর্কশ অঙ্গার, নিজের বলতে নেইতো কিছুই
তাই হৃদয় পুড়িয়ে কৃষ্ণ করেছি মিথ্যে অভিমানের আগুনে।
তবু শুষ্ক জঞ্জালটা সভ্য হয়নি, দেখি তা হতে খুব সংগোপনে
সরু স্রোতে গড়িয়ে আসে বেহায়া লাজুক গাঢ় লাল রক্তধারা।
আবার দুঃস্বপ্ন ভেঙে জেগে উঠি প্রকৃতির পবিত্র পরাক্রমে
বিশ্বাস বাঁধি অনি অন্তরে, আদি সত্যের সুন্দর সোনালী রোদে,
ভূপেনের সুরে হোক “জন্মের ঋণ শোধ, মৃত্যু দিয়ে” হাঃ হাঃ
আজ অন্ধত্বের বুক চিরে দেবী ফিরবে চিরঞ্জীব গোলাপ হাতে।
Photo: Jonathan Borba