একলব্য ইচ্ছে
আমার একলব্য ইচ্ছের ব্রহ্মলোক উচ্চতায়
অমন অসহায় দৃষ্টে তাকিও না তুমি –
অসহ্য ব্যাথা হয়;
প্রতিশ্রুতি অনুসারে –
আমি তোমায় দ্রোনাচার্য দায় থেকে মুক্ত করব,
ধৃষ্টদ্যুম্ন রূপে খন্ডাব সকল সামাজিক সংকীর্ণতা,
আমাদের মাঝে থাকবেনা কোন বিমূর্ত ব্যবধান।
আচার্যের আপোষহীন অঙ্গিকারে নতজানু ধর্ম,
পরাজিত তোমার প্রতিশ্রুতির অটল অহংকারে,
সত্যের পায়ে নিঃস্ব ঈশ্বর দেয় বিবেকের অঞ্জলি।
ছলনার দরজায় খুঁজে নেয় আশ্রয়,
পাপী হয় সজ্ঞানে,
বিশ্বাস বলি দেয় মিথ্যের ছলে।
Photo: Pablo Heimplatz