এখনি সময়
থাকুক যেমন অতীত তোমার
যেমনি আছো বর্তমান,
ভালোর শুরু হোক এখনি
শুভ্র সকাল সতেজ প্রাণ।
দূর্নীতি আর পাপের বোঝা
বইবে কেন জীবনভর,
আলোর পথে চলবো মোরা
বাঁধবো অপার সুখের ঘর।
পরাজিতের মত কেন
ভয়ে সদাই মুহ্যমান,
পদাঘাতে শেকল ভাঙ্গো
ভোলো আপন অভিমান।
আছি আমি তোমার সাথে
ভয়কি তোমার প্রাণ প্রিয়া,
অসভ্য ইতর হয় কাপুরুষ
যতই পরুক পরচুলা।
(দেখো) সুন্দর কতো এই ধরণী
জগৎ মাতার মাতৃক্রোড়,
চিরে সকল বন্ধ আঁধার
আনবো মোরা স্নিগ্ধ ভোর!
Photo: Thirteen .J