তুমি আমায় আঘাত করো
– কখনো যদিও করো,
ছুরি চালিও সেখানটায়,
যেখানটা আমার পরিচিত নয়
– আমি চিনি না,
দেখতে পাইনি কখনো।
হোক সেটা সোজা শিরদাঁড়া,
কিংবা পৃষ্ট পাজর ডান,
– নয়তোবা বোকা বাম।
যা আমি দেখতে পাইনা,
– তা আমার আপন নয়।
আমার কষ্ট হবে না, দুঃখ হবে না।
না – ব্যাথা জ্বালা যন্ত্রনা কিচ্ছু হবে না;
কারন, যা আমি দেখি না,
তা আমার আপন নয়,
– তা আমার নয়।
তুমি আমায় ভুলে যাও
– কখনো যদিও যাও,
আর এসো নাকো – ভুল করে কভু ফিরে,
সেই স্বপনের সিঁড়ি বেয়ে;
আলতো কোমল অমন নিটোল পায়ে
– আমার অতৃপ্ত ওষ্ঠ ছুঁয়ে।
এই শীতল শ্মশান ঘটে,
মোর শান্ত নদীর অন্ধ-পান্থ জলে,
(please) তোমাদের কেউ ঢেউ ভেঙ্গনাকো
– অস্ফুট কোলাহলে।

Photo: Amin Moshrefi, Caroline Veronez