কখনো রেবতী
সৃষ্টির শুরুতে তুমি-আমি
এক-অখন্ড,
আমাদের বিভাজনে জন্মে
বসুধা ব্রহ্মাণ্ড।
মরেছো সতী-দাক্ষায়ণী
মহাকাল প্রেমে।
হিমালয়ে ফিরেছো আবার
তুমি পার্বতী নামে।
এসেছো ত্রেতায় সীতা
রঘু রামের তরে,
কখনো রেবতী রূপে
কাটো ব্যবধান বলরামে।
মুছে পার্থিব দায়-ঋণ
প্রকৃতির জরা,
শুদ্ধ মিলন সুখে
শুচি হবে ধরা।
Photo: Allef Vinicius