কি দেবো তোমায়
যদি ফিরে আসো হায়,
কি দেবো তোমায়?
মৃতের অধিকারে শুধু সৎকার,
আর কিছু বাকি নাই।
এক মহাকাশ ছিলো বিশ্বাস
ভালোবাসাময় প্রেমে
অবশেষ তার বিন্দুটুকুও
রাখিনি সঞ্চয়ে,
সবটুকু তার নিংড়ে দিয়েছি
পবিত্র প্রণয়ে।
শূন্য আমি রিক্ত হস্তে
তবু রই পথ চেয়ে,
বিনিময় নয়, একফোঁটা জল
দাওনা সম্প্রদায়ে…😢
বালিশের কোল ভিজে স্যেতস্যেতে
পচে তুলো পচে সুতো,
পচেনা সে মন প্রেমের পরশে
যে হয়েছিলো আপ্লুত।
সাগর নোনা চোখের জলে
নেই রঙ – শুধু ভার
মোর, মরুময়মনে খরা দাবদাহ;
আমি, পুড়ে পুড়ে অঙ্গার।
আমি অন্ধ পথিক, মন্দ শরীর, ছন্দহীন কবিতা
ফিরে যবে এলে কি দেবো তোমায়, আছেই নিঃস্বতা…
Photo: Marina Shatskih