কেউ বোঝে না
ভাবে সবে ভূল
বোঝে না তো কেউ,
কেন কোন ভয়ে
পুড়ি নিদারুণ।
না পেয়ে তোরে
ব্যাথা অন্তরে,
(তবে) তা নয় মূল
(পূঁজি) সত্যের ফুল,
বলি একবার
কথামৃত সার,
করা হয় যা
ফিরে আসে তা।
পরিনতি তোর
দেখে লাগে ঘোর,
লোপ পায় জ্ঞান
বৃথা যায় ধ্যান।
বাঁচাতে আমায়
দূরে যাস সরে,
আমাকেই তুই
এত ভালোবাসে।
আর আমি সেই
তোকে বাঁচাতেই,
তোর সুখ তরে
পাসে রাখি মোরে।
Photo: Alvin Mahmudov