গর্ভপাতের দায়
মৃত চাঁদের শীতল ললাটে
চুমুর আহ্লাদ এঁকে দেবো আমি
মানুষের উষ্ণ আদরে, মানুষের মতো করে।
সেই নিথর পাথরের বঞ্চিত বুকে,
চঞ্চলতার সঞ্চার হবে আমারি তীব্র তপ্ত শ্বাসে।
অতঃপর, অভিভাবকহীন আবেগের চাদর জড়িয়ে,
আক্রোশে নির্লিপ্ত বাতাসের বেগে,
ছুটে যাব আমি বৃদ্ধ দেবতার রুদ্ধ দুয়ারে।
পইপই বুঝে নেবো,
প্রতিটি গর্ভপাতের অনাদায়ী দায়।
Graphic: Arijit B.