চরিত্র চঞ্চল
দূর হতে আমি আমারেই দেখি
সহজ সকাল সরল বিকেল!
নিয়তি নিয়মে নিয়মিত আসে
ক্লান্ত বিকেলে শুন্য হিমেল।
আমি বোকা চরিত্র চঞ্চল
ছোটাছুটি করি, আর
এপাস ওপাশ কত কিছু ভাবি,
ভেবে ভেবে হিসেবের
পথ মেপে চলি।
অন্তরে মোর সতত জ্বলে
বহ্নি প্রসূন আশার অনল।
Photo: Vika_Glitter