চাঁদ কলঙ্ক
আমি জ্যোৎস্না স্রোতে
ভেসে যেতে দেখেছি
সারি সারি সাদা লাশ,
ওরা খুন হয়ে গেছে
নির্বাক হাসি মুখে।
আমি দেখেছি লুট হতে
বিবেকের সম্ভ্রম,
কুৎসিত মিথ্যাচারে
মোহময় এই চাঁদের ছায়ায়।
শুনেছি নিঃস্ব পথিকের
আশ্রয় মিনতি,
শোনেনি চাঁদ
রয়ে গেছে দূরে
অবহেলায় হারিয়েছে
বিবাগীর প্রার্থনা।
তবু চাঁদ কলঙ্ক চাইনা,
দেই চাঁদ পাড়ি, বার বার মরি
আমি চাঁদ ভালোবাসি,
চাঁদ চেটে-চুষে বাঁচি।

Photo: luizclas & Candiix