চাতক চোখের জল
যদি সময়ের থাকতো কোন শেষ
যেতাম সেই সাগর সৈকতে,
কোলে তুলে নিতাম সুনামির উত্তাল জলরাশি
তাতে মিশিয়ে দিতাম নষ্ট ভুলগুলো
ভেসে যেত সুদূর সীমানায়,
স্রোতের গর্জনের আড়ালে লুকোনো যেত
ফুঁপিয়ে ওঠা অবাধ্য মনের বোবা আর্তনাদ।
বয়স হয়েছে বাধা?
আমার পরমায়ুর অপরাধী দুটো বছরের ঋণ শোধে
দিতাম বলি পাঁচ-দশ-কুড়ি অথবা যতটা চাই তোমার
হিসেব কষে দরদাম করতাম না
তবু দূরত্ব তো ঘোচানো যেত…!
চাতক চোখের জল হয়ে থাকতে চাও তো?
বেশতো, থাকো হৃদয় মন্দিরের শেকল পরে
সোনার খাঁচায় রাখো নিজেকে বন্দী করে
সত্যের সুন্দর স্বাধীনতা তোমার জন্যে নয়।
আহ্… মায়া হয়, দুঃখ হয়, নিদারুণ করুনা হয়
তবু অবুঝ আক্ষেপ থেকে যাবে অনন্তকাল।
সজ্ঞানে ভালোবাসেছিলাম ঐ শুভ্র শতদল
বিষাক্ত ভ্রমরের সাধ্য কি ছিলো ব্যাথা দেবার?
আমি নীলকণ্ঠ শিব হতাম শুষে নিয়ে সব বিষ
ধারন করতাম তোমার যত ক্ষোভ জরা ভয়।
হায় অসহায় ইরোসের দুঃস্বপ্ন হয়ে
শকুন কসাইয়ের মতো মাংস চর্ম মেপে
এক শরীরের দাম ধরে পিছিয়ে গেলে!
“আমার দেবীর মুক্তি তুমি দিলেনা অনি”
মনেরেখো,
অস্থি মজ্জা খুলি নিঃশেষে মিলিয়ে গেলেও
অব্যার্থ অভিশাপ করে যাবে এই একাকী দীর্ঘঃশ্বাস…
Photo: André Spieker