জন্ম লক্ষ্য
আমরা মানুষ, হুঁশ হারিয়ে
ভুলে যাই, আমরা প্রকৃতি-পক্ষ;
দিকহারা অন্ধ নাবিকের হতাসায়
ডুবে হারাই – অনিবার্য জন্ম লক্ষ্য।
আমরা লোভী, আমাদের আছে
হারানোর ভয়, সময়ের মোহ ঘোরে
ঘুরি কামনার দ্বার; বাড়ে দেহ আয়তন
আর ক্রমে কমে চেতনা বিবেকের ধার।
Photo: Aphiwat Chuangchoem