জল তরী ব্যবধান
ডাগর চোখের কোল ভাসিয়ে
যে মুক্তোরাশি গড়িয়ে পড়ে
দেবীর কোমল কপোল বেয়ে,
ঔজ্জ্বল্যে তার অন্ধ হয়েছি।
বৃষ্টিস্নাত প্রেমের পথে সেই
তুমিই হয়েছো অন্ধের যষ্টি।
অবাধ্য আবেগের শূন্য পরশে
তোমায় আমি ভাসিয়েছি
তিমির তেপান্তরে;
সাঁতার না জানা
অন্ধ অবোধ
ললাটে এঁকেছি চুম্বন
অধর স্পর্শের তীব্র নেশায়।
সবটুকু অহম অঞ্জলি দিয়ে
আমি ভূলে গিয়েছিলাম…,
আমি ভূলে গিয়েছিলাম এই
সুন্দর প্রকৃতি আমার নয় :'(
ভূল সময়ের মহাপাপ আমি
অবাঞ্ছিত, বিরক্তির কারণ।।
মানুষ ভালোবেসে ঈশা মসীহ
আলিঙ্গনে নিয়েছে ক্রুশ;
ধর্মযুদ্ধ শেষে শ্রীকৃষ্ণের
পুরষ্কার ছিলো বিষাক্ত তীর।
আমাদেরও ঠিক হবে প্রেম পরিনতি
নোনাজল মহাকালে হবো এক সাথী,
আকশের প্রান্তরে মিশে যাবে মাটি।
অনি, নেই আমাদের খুব ব্যবধান,
চাই আমি মাটি, – তুমি আসমান।
তুমি চাও মোরে সদা উপরে, আর
খুঁজে ফিরি নিচে আমি তোমারে।
তোমা রেখে মুকুটে, আমি দেখি ধুলোময়।
তুমি দেখো নিচে চেয়ে;
আমি পায়েলের ঝুমকো, রাজটীকা নয়।
নশ্বর শরীরের দাগে কেন ভয়?
হৃদয়ের ঋণ শুধু দেবী পরাজয়।
দেবতার প্রেমে তুমি গঙ্গার জল,
তৃষ্ণার তরী তার নেই কোলাহল।