জ্বলে ওঠা যৌবন
তেল ফুরিয়ে
প্রায় সায়ান্নে পৌঁছা প্রদীপ শিখার মতো –
দপ্ করে জ্বলে ওঠা যৌবন আমার
বিস্ফোরিত হতে চায় চরম আগ্রাসী আক্রোশে,
ছিন্ন-ভিন্ন বিদীর্ন করতে চায় চেতনার নন্দিত নেশাঘোর।
নিয়মের মায়াজালকে মনে হয় ছলনা,
যা রচিত হয়েছে বৈষম্যের অসম আবিস্কারে।
নিয়মের এ মধুমোহে জড়িয়ে যায় বিশ্বাসী দুর্বলেরা,
তারা অপেক্ষা করে কোনো এক ঈশ্বরের, অথবা এক প্রকৃতির,
নতুবা কোনো প্রেমিকার, যে তাদের মুক্ত করবে আপন মহিমায়!
আইন? আইন শুধু নীতিবান দরিদ্রের গতিরোধ করে,
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখে শোষণের পরিবেশ নিশ্চিত করে।
স্মার্ট ধনীরা শক্তিশালী হয়, হয় চতুর, হয় গতিশীল।
তাদের নির্ভরতা থাকে না, প্রয়োজন হয়না ২য় সেই স্বপ্নিল সত্বার।
তারা নিয়মের মায়াজাল ছিঁড়ে, বিশ্বাসের শব মাড়িয়ে এগিয়ে চলে…
আমি সাধক,
ওদের চেয়ে চেয়ে দেখি,
দেখি সবার বেলা বয়ে যায়,
ইচ্ছের ক্লান্ত ডানায় নামে ঘোর আঁধার,
কাছে আসে প্রত্যাশিত সে অন্তিম স্পর্শ।
জল-তরী বিনে সবে হবো পারাপার!!!
Photo: Arijit B. (AI based)