দিওনা ফিরায়ে
মেয়াদোত্তীর্ণ অপূর্ণতা
রুদ্ধ রেখেছি সাগর সম্মোহনে,
পান করে শেষ হবে না আবেশ
কোন সংখ্যার জীবনে।
পারোনি রাঙ্গাতে পোশকের রঙে
কান্নার নোনা জল,
তিমিরে তোমার শাশ্বত জ্বালি
সাধকের হোমানল।
প্রশাধন ছকে সুগন্ধি মোড়কে
আড়াল হয়না মায়া,
দ্রুত যত ছোটো বহুদূর যাও
কেন্দ্রে রইবো ছায়া।
দিওনা ফিরায়ে অন্ধ অনাথে
স্বার্থের জরা লোভ,
প্রসাদের স্বাদ লালসার জ্বিভে
নির্বাক দেবী ভোগ।
Photo: Marcelo Chagas