দেবতার পাপ
অসুরের মমতায় প্রাণ হাঁসফাঁশ
কামনার হুতাশনে পোড়ে চারপাশ,
প্রেম দেবী দেয় ফাঁকি পলে পলে হায়
অমর দেবতা মুক্তি না পায়।
দেবী লোভে জন্মেছে দেবতার পাপ
ক্রমশ বেড়ে চলে হৃদয় উত্তাপ,
দেবতার জন্যে নেই কোন কারা
অপরাধ শাস্তির প্রয়োজন ধারা।
ত্রিশুলের আঘাতে রক্তের স্রোতে
অসুরের জয় হয়, জিতে যায় মরে;
দেবতার অশ্রু নিভৃতে কাঁদে
প্রতিক্ষার প্রতিপল কর গুনেগুনে।
বাকোয়াজ ছড়া মোর পাগল প্রলাপ,
Believe yourself, DON’T give up..!
Photo: neosiam