দেবতা বীর্যে
আমি শিক্ষা নিয়েছি গীতা বাইবেল সহ
সমাদৃত আরো কিছু, অভিজ্ঞতা থেকে;
আমি চর্চা করেছি নিজ জীবনে সে সব
নির্লজ্জ্ব শপথে, অন্ধ সত্যের পথ ধরে।
আমার সাথে তেমনই হবে, যেমনি করেছি আমি;
রেখেছি তোমারে দেবতা বীর্যে, জানে অন্তর্যামী।
Photo: Wilhelm Gunkel