পাথর নয়ন
অনির্বাণ অগ্নি পরীক্ষায় আমার
ঝলসায় ক্ষণিকের কাম-ক্রোধ-লোভ,
গলে গলে গড়িয়ে বিচ্যুত ঝরে পড়ে
মোহ-মেদ-চর্ম, মাংসের থলথলে লাভা;
যন্ত্রনা জলে অভিষিক্ত শুদ্ধ জীবনে-
ভেসে ওঠে প্রসস্ত হাসির শুভ্র করোটি।

দৃষ্টির অতল কৃষ্ণ-কোঠরে অনিদ্র জাগে
বন্দী রাধার আজন্ম তৃষিত নিঃশব্দ আকুতি;
সাদা-কালো সরল আলো-ছায়া লুকোচুরি
নির্লজ্জ মৎস্য চোখে, অপলক ক্লান্তিহীন।
নেই আমার পুরোহিত ভাগ্য, হয়না চক্ষুদান,
বাটালির ধারালো মায়া আর হাতুড়ি আদরে
তবু কিছু উন্মাদ শিল্পী ফোটায় পাথর নয়ন।
Photo: danielsfotowelt / Trollinho