পার্থিব প্রাপ্তি
কর গুনে ভালোবাসা হিসেবের শর্তে,
স্বর্গেই প্রেম ভাসে নামে না সে মর্তে।
এলোমেলো ছুটোছুটি ব্যায় শ্রম শক্তি
লক্ষ্যটা ক্ষুরধার পার্থিব প্রাপ্তি।
ভগবান রচিয়াছি নিজেদেরই স্বার্থে,
আপনারে চেনা চাই না থেকে গর্তে।
আমরা দূর্বল ভয় পাই নতুনে,
কত প্রাণ বলিদান সভ্যতা রোপনে।
প্রজাপতি বন্দী কি, মন্দির পাষাণে?
বিকশিত হন তিনি চিন্তায়-মননে।
আমি ভুল তুমি ভুল ভুলে ভুলে পারাবার,
চোখ মেলে দেখো সব অর্থের কারবার।
আমাদের আছে গুন শয়তান আমাতেই,
ভরপেটে অমৃত বিস্বাদ স্বভাবেই।
শাক দিয়ে মাছ ঢাকা পোশাকের কর্ম,
সুন্দর অন্তর সার নয় চর্ম।
সুখ কি যায় পোষা অভিজাত পোশাকে?
স্মার্ট নয়কি, যা আছেতে খুশি যে!!!
লক্ষ্যের এক ছাড়া গুনছো শূন্য,
বিবেকের কাঠগড়ে অসার ঐ পুণ্য।
ঈশ্বরে দোষ নেই, ভুল নেই জন্মে;
জাতপাক কিছু নয় পরিচয় কর্মে।
Photo: Shelby Deeter