প্রশ্নের পরাজয়
যদি প্রশ্ন জাগে মনে!
বুঝে নিও,
অ-পূর্ণ তুমি জড়িয়ে গেছো বস্তুবাদী জালে।
হাঃ হাঃ হাঃ
অষ্টপদী কৃচ্ছ মাকড় দংশীতে বিষ প্রাণে
লালসার রঙিন নেশায় কেমন ভীষণ টানে?
প্রশ্ন পাশে সঙ্গ দেবে
সংখ্যা সার অংক,
যোগ-গুন-ভাগ জটিল গনিত
তৃষ্ণা জলাতংক…! 🙁
প্রশ্নের পরাজয় মানুষ মনে ভয়,
তাই আগের-পরের হিসেব কষে,
‘এখন’ ছেড়ে ‘তখন’ নিয়ে রয়। 😀
আজ, অতীত ভূলে মায়ার ডোরে
সত্যে বাঁধো বুক;
নইলে, হিসেব খাতায় হারিয়ে যাবে
শেষ বিয়োগের সুখ………!!! 😉
Photo: John Hernandez